1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং এটি মোবাইল ব্যবহারকারীদের কাছে তাদের মোবাইল ফোনের মাধ্যমে পাঠানো হচ্ছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আসসালামু আলাইকুম, আমি শেখ হাসিনা, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদুল আজহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বার্তাটির শেষে, প্রধানমন্ত্রী করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।

সূত্র: বাসস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন