1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

মাদারীপুরে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। বুধবার সকালে শিবচরের উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের বানভাসীদের মাঝে বিতরণ করা হয় ঈদ সামগ্রী।
সংগঠনের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না এ সময় ৩শ’ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক প্যাকেট গুড়ো দুধসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ এসব পরিবার ঈদসামগ্রী পেয়ে খুশিতে আত্নহারা।
শিবচরে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান মুন্না।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না বলেন, বর্তমান পরিস্থিতিটা খুব ভয়াবহ। এক দিকে করোনা অন্যদিকে বন্যার পানিতে কৃষকের জমি তলিয়ে গিয়ে ধান,গম,পাটসহ সকল শস্যের ক্ষতি করেছে। তার জন্য এই গ্রামীন কৃষকদের অভাবের মাত্রাটা আরো বৃদ্ধি হয়ে গেলো। এই অভাবনীয় ক্ষতি পূরণে আমরা সমাজে যারা স্বচ্চল আছি। সরকারের পাশাপাশি আমরা এগিয়ে না আসলে কখনো আমরা এই ক্ষতিসাধনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবোনা।
এমন পরিস্থতিতে সমাজের বৃত্তবানরা এগিয়ে এসে সর্বগ্রাসী পদ্মা নদীতে ঘরবাড়ি বিলীন হওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান মুন্না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন