1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুমিল্লা ট্রাক লেগুনার মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-১০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

কুমিল্লা ট্রাক লেগুনার মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-১০

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লা বুড়িচংয়ে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে ৪ জনের দাঁড়িয়েছে ।

রবিবার (২৭ জুলাই) দুপুরে কুমিল্লা সিলেট সড়কের ময়নামতি হরিণধরা এলাকায় এ ঘটনা ঘটে । আহত হয়েছে ১০জন । তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ।

জানা যায়, ক্যান্টনম্যান্টগামী একটি লেগুনা ও সিলেটগামী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহ’তরা হলেন বুড়িচং উপজেলার গবিন্দপুর গ্রামের নবি মিয়ার মেয়ে রিপা আক্তার(৩৫) ও ছেলে ওসমান গণি ওরপে বিল্লাল হোসেন (৩২) সম্পর্কে তারা ভাই বোন। লেগুনার হেলপার মুরাদনগর উপজেলার ছলিয়াকন্দি গ্রামের সাজিদ (১৪)। বাকী একজনের পরিচয় এখনো পাওয়া যায় নি। জানা যায় নিহত রিপা ও বিল্লাল ভাই বোন। তারা গরু কিনার টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলো ।

লেগুনার দ্রুত গতির কারণে হতাহতের সংখ্যা বেড়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে । এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে ।বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাক ও লেগুনা পুলিশ জব্দ করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন