1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসেঞ্জার ‘রুমসেও’ লাইভের সুযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

মেসেঞ্জার ‘রুমসেও’ লাইভের সুযোগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৮২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেসেঞ্জারের রুমস থেকে লাইভ করার সুযোগ দিতে নতুন ফিচার আনার কথা জানিয়েছে ফেইসবুক। গত এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের রুমস ফিচার আনে।

ফেইসবুক থেকে এখনই অবশ্য লাইভস্ট্রিম করা যায়। কিন্তু সেটা শুধুমাত্র একজনকে ইনভাইট করে। রুমস থেকে লাইভের সুযোগ মানে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলা যাবে!

ফেইসবুক এক প্রেস বিবৃতিতে বলেছে, মেসেঞ্জার রুমস ও ফেইসবুক লাইভ একসঙ্গে এনে নতুন পদ্ধতিতে পরস্পরকে যুক্ত করার ও তারা দূরে থাকলেও কনটেন্ট তৈরি করার সুবিধা আনা হচ্ছে।

যেসব দেশে মেসেঞ্জার রুমস সেবাটি চালু করা হয়েছে, সেখানে শিগগিরই মেসেঞ্জার মোবাইল ও মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপে পাওয়া যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, লাইভের এই ফিচারটি কয়েক সপ্তাহ ধরে মেক্সিকো, কানাডা এবং আর্জেন্টিনায় পরীক্ষামূলকভাবে আপডেট দেয়া হয়।

ফিচারটির অ্যাকসেস পেতে মেসেঞ্জার রুমসের ‘Live’ অপশনে ক্লিক করতে হবে ব্যবহারকারীদের। এভাবে লাইভ করা যাবে নিজের আইডি, পেজ এবং ফেইসবুক গ্রুপে।

ঠিক কোন কোন দেশে এই মুহূর্তে ফিচারটির আপডেট পাওয়া যাবে তার তালিকা দিতে রাজি হয়নি ফেইসবুক। শুধু বলা হয়েছে, যেসব অঞ্চলে মেসেঞ্জার রুমস ব্যবহার করা যাচ্ছে, তার প্রতিটি দেশে আপডেট পাওয়া যাবে।

রুমসের অ্যাকসেস যেহেতু বাংলাদেশের ব্যবহারকারীরাও পাচ্ছেন, তাই এই অঞ্চলেও লাইভ ফিচারটি পাওয়ার কথা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন