1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বাস্থ্যের নতুন ডিজি ডা. খুরশীদ আলম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

স্বাস্থ্যের নতুন ডিজি ডা. খুরশীদ আলম

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) এই নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) নানা সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২ বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (২৩ জুলাই) তার পদত্যাগপত্র গৃহীত হয়। তাই আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষা নিয়ে বিভিন্ন হাসপাতালের প্রতারণা নিয়ে তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় ডা. ফরিদ হোসেন মিয়াকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন