1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাজ্য ও চীন ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

যুক্তরাজ্য ও চীন ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৭৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ব্যাংককের সাথে এবং ২৯ মার্চ থেকে হংকংয়ের সাথে বিমান চলাচল স্থগিত থাকবে।

এর আগে গত ২১ মার্চ থেকে মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, বাহরাইন ও তুরস্কের সাথে সকল বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ।

এছাড়া, ১৫ মার্চ থেকে দুসপ্তাহের জন্য সকল অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করে বাংলাদেশ।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধের পদক্ষেপ হিসাবে সারাদেশে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন