1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

মাদারীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৩৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মোটরসাইকেলে বন্ধুরা মিলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে লাশ হয়ে ফিরল সাফায়েত শেখ(১৮) ও শাফিন শেখ(১৮) নামে দুই শিক্ষার্থী। বুধবার বিকালে জেলার রাজৈর উপজেলার দুর্গবর্দী এলাকায় এই ঘটনা ঘটে।
অন্য দিকে কালকিনি উপজেলার দুপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান গাড়ীর এক যাত্রী মিলন নামে একজন নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার বিকেলে সাফায়েত ও শাফিন বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে গেলে রাজৈর থেকে দূর্গাবর্দীএলাকায় সড়কে কুকুরের উপর দিয়ে উঠিয়ে দিলে এসময় মোটরসাইকল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উ পড়ে যায় তারা। এসময় দুইজনই গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর নেওয়ার পথে শাফিন শেখ ও সাফায়েত হোসেন রনি মারা জায়। সাফায়েত শেখ রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের খলিলূর রহমান মোল্লার ছেলে ও সরকারি রাজৈর ডিগ্রী কলেজের এইএইচসি পরিক্ষর্থী ছিলেন এবং শাফিন শেখ রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক শওকত হোসেনর ছেলে। শাফিন এবছর এসএএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে জেলার কালকিনি উপজেলার কর্নপাড়া এলাকায় দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি ট্রাক পিছন থেকে একটি ভ্যানকে ধাক্কায় দিলে ভ্যানে থাকা যাত্রী ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যায় এবং ভ্যান চালক ছিটকে পড়ে গুরুত্ব আহত হয়। এবং কালকিনি পুলিশ ভুরঘাটা থেকে ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহত মিলন মাদারীপুর সদর থানার করদী এলাকার বিল্লাল ভুইয়ার ছেলে।

মাদারীপুর ডাসার থানার ওসি আব্দুল ওহাব মিয়া ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি দুইজনই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন