1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে বন্যা দুর্গতেদর মাঝে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

শিবচরে বন্যা দুর্গতেদর মাঝে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে শিবচরে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। মঙ্গলবার সকালে উপজেলার সন্যাসীরচর, বন্দরখোলা, মাদবরচর এলাকায় বন্যা কবলিত দুইশ পরিবারের মাঝে তারা এই খাদ্যসহায়তা প্রদান করেন।

সংস্থাটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একটি নৌকা নিয়ে বন্যায় পানিবন্দি এলাকাগুলো ঘুরে বয়স্ক ও অসহায় মানুষের হাতে তুলে দেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডালের প্যাকেট।

শাহাদাৎ হোসেন মুন্না বলেন, ‘আষাঢ়ের তীব্রতার সাথে সাথে দেশের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখা নিয়েছে নদী ভাঙন। এমন পরিস্থিতিতে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের নিরাপদ খাদ্যসহায়তায় আমরা এগিয়ে এসেছি। আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন