1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
র‌্যাব দশের আলাদা দুটি অভিযানে বিষহাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

র‌্যাব দশের আলাদা দুটি অভিযানে বিষহাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।

র‌্যাব-১০ এর পৃথক দুটি অভিযানে ডিএমপি ঢাকার সুত্রাপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে ও  সকালে ২০৫৪৭ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২১ জুলাই মঙ্গলবার সকালে সিপিএসসি, র‌্যাব-১০ এর কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার সুত্রাপুর থানার লালকুঠি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইদ্রিস (৩০), পিতা- মৃত রফিক, সাং- জামতলী রোহিঙ্গা ক্যাম্প, টেংখালী; থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার নামের ০১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁদপুর জেলা হতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে লঞ্চ যোগে ঢাকায় আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি ঢাকার সুত্রাপুর থানার লালকুঠি এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৭৭২ পিস ইয়াবাসহ ইদ্রিসকে গ্রেফতার করে। এসময় ০২ টি মোবাইল ও নগদ ৫৮০/- টাকা জব্দ করা হয়।

এছাড়াও একই তারিখ ০০.১৫ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জি এম বোরহান উদ্দিন (৪৮), পিতা- মৃত জি এম মান্নান, সাং- ফাতেয়াবাদ, থানা- হাজারীবাগ, জেলা- চট্টগ্রাম নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি টলিব্যগ, ০২টি মোবাইল ও নগদ ৩২০০/- টাকা জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন