1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী

আবু রায়হান চৌধুরী রকি, পঞ্চগড়।।
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগতদিনে একটি দলীয় মতের সার ডিলার ছিলেন অনেকেই। তাড়া বহাল তবিয়তেই থাকবেন তাদের বাদ দেয়া হবে না। তাদের বাদ দেয়া হবে কথাটি গুজব বরং শুন্য জায়গায় একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেয়া হবে। আর এটাই হলো তারেক রহমান সরকার। যার কাছে দলমত নির্বশেষে দেশের স্বার্থ এক হয়ে কাজ করার মনমানুষিকতা রয়েছে। সার সুষ্ঠ ভাবে বিতরণের লক্ষে একজন নিজ গ্রামের নিজ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই ডিলার হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এই সার নিয়ে কোন ধরণের কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই। এতে জেলা প্রশাসনের কাছে নির্দশেনা দেয়া আছে একটি মনিটরিং টিম তৈরী করার। যারা সার্বক্ষনিক তদারকি করবেন বলে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার সকল ইউএনও, ওসি সহ নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদে সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বকি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ সব কথা বলেন।

জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহব্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, চেম্বার অব কর্মাস এর সভাপতি শরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলার ৫ উপেজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ৫ থানার অফিসার ইনচার্জ, নিবন্ধিত রাসায়নিক সার ডিলারগণ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন