1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনার প্রভাবে জনপথ জনশূন্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্বে রুমি ও দোলা ভারত-চীন-বাংলাদেশে ফিফা বিশ্বকাপ দেখা যাবে তো মৃতব্যক্তির নামে কোরবানির ৩টি শরিয়তসম্মত পদ্ধতি কমল স্বর্ণের দাম, ভরি কত? ডিআরইউতে সাংবাদিকদের এআই প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিন

মাদারীপুরে করোনার প্রভাবে জনপথ জনশূন্য

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ১৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।
করোনা ভাইরাসের চরম ঝুঁকিতে থাকা মাদারীপুর শহর, সদর উপজেলা, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলাসহ জেলার সাথে অভ্যন্তরীণ ও দূর পাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। রাস্তাঘাট মানুষ শূণ্য হয়ে পড়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায় না। জেলার সকল মানুষই নিজ নিজ ঘরে অবস্থান করছে। বলা চলে মাদারীপুর এখন অঘোষিত লক ডাউনে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কসহ জেলার আশপাশের সড়কে কোন দুরপাল্লার ও ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি এবং সাধারণ জনগণকে তেমন চলাচল করতে দেখা যায়নি। সাধারন জনগন গৃহবন্দি হয়ে অলস জীবনযাপন করছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও মাদারীপুর পৌরসভাসহ বিভিন্ন সংগঠন করোনা ভাইরাস রোধে ব্যাপক কাজ করছে বলে জানা গেছে। গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য সামগ্রী, ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট, কাঁচাবাজার, হাসপাতাল বাদে সব বন্ধ করেছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, প্রয়োজন ব্যতীত কোন ভাবেই বাড়ীর বাইরে না আসেন।
মাদারীপুরে আইসোলেসনে আছে ৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩ জন। বর্তমানে সর্বমোট ৩৭৬ জন হোম কোয়ারেন্টাইনে আছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ৮৪ জন আছে। জেলায় এ পর্যন্ত মোট ৭৪৮ জনকে হোম কোয়ারেন্টাইন দেয়া হয়েছিল। তার মধ্যে ৩৭২ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, দেশে এখন করোনা ভাইরাসের দুর্যোগ চলছে। করোনা ভাইরাসের ঝুঁকি এড়িয়ে চলার জন্য রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। সকল মানুষকে সচেতন হয়ে থাকতে হবে। সকল মানুষ যদি সরকারি সিদ্ধন্ত মেনে চলে তা হলে করোনা ভাইরাসের ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন