1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

কক্সবাজার সংবাদদাতা।।
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির (CSP) আওতায় ২৩৫ জন স্পনসরকৃত শিশুর মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ক্যাম্প-৪-এর সিএসপি সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (HCI)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা শুশীলনের বাস্তবায়নে পরিচালিত শিশু স্পনসরশিপ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ২৩৫ শিশুর জন্য পুষ্টিকর খাবার, ৭৬ জন কিশোরীর জন্য স্যানিটারি ন্যাপকিন, ২৩৫ শিশুর জন্য স্কুল ড্রেস এবং ১৪১ জন ছেলের জন্য স্পোর্টসওয়্যার ছিল। শিশুদের পুষ্টি, শিক্ষা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এ সহায়তার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিসহ একটি মিডিয়া প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলে ছিলেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ-এর সিইও মাসুম মোহাম্মদ রহমান মাহবুব, নিউজ উপস্থাপক, সমাজকর্মী ও হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গুডউইল অ্যাম্বাসেডর সামি হামদি, ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ইয়াজমিন আরা রোশিয়ান কানজি, সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ হাসানুজ্জামান এবং প্রথম আলো নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী।

সিএসপি প্রকল্পের পক্ষ থেকে কর্মসূচির ফোকাল পারসন মোস্তফা বাকুলুজ্জামানসহ ফিল্ড ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন। এছাড়া শুশীলনের মিডিয়া ও ডকুমেন্টেশন বিভাগের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম ও শিশুদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় নথিবদ্ধ করেন।

পরিদর্শনকালে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্পনসরকৃত শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারা শিশু ও পরিবারের সদস্যদের অভিজ্ঞতা, প্রয়োজন, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে শিশু স্পনসরশিপ কর্মসূচির মাধ্যমে দেওয়া সহায়তা তাদের দৈনন্দিন জীবনে কী ধরনের ভূমিকা রাখছে, সে বিষয়েও অবগত হন।

সহায়তা পেয়ে শিশু ও তাদের অভিভাবকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পুষ্টিকর খাবার, স্কুল ড্রেস, স্যানিটারি ন্যাপকিন ও স্পোর্টসওয়্যার পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

শিশু স্পনসরশিপ কর্মসূচির মাধ্যমে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও শুশীলন যৌথভাবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪-এর শিশু ও তাদের পরিবারের কল্যাণ, শিক্ষা, মর্যাদা এবং সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন