1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন করোনা আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন করোনা আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে পুরো উপজেলায় ২৮২ জন করোনায় আক্রান্ত হয়। অপরদিকে মৃত্যু ব্যাক্তির রিপোর্ট পজিটিভ হয় ৮ জনের । এখন পর্যন্ত সুস্থ হয়েছে মোট ১৫৭ জন ও চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন।

শুক্রবার (১৭- জুলাই) করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন। বাকি আক্রান্তরা হলেন, বাংগড্ডা ইউপির নুরপুর গ্রামের তাজুল ইসলাম, রায়কোট উত্তর ইউপির রায়কোট গ্রামের মাঈন উদ্দিন, ও দৌলখাঁড় ইউপির কেকৈয়া গ্রামের শামীম।

শুক্রবার (১৭-জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গত সোমবার (১৩-জুলাই) তাদের জ্ব, সর্দি ও গলা ব্যাথা দেখা দিলে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তাদের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শুক্রবারে তারদের রিপোর্ট পজিটিভ আসে।
এ পর্যন্ত ১ হাজার ৫ শত ৫৪ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত ১ হাজার ৫ শত জনের করোনা রিপোর্ট আসে । যার মধ্যে ৫৪ জনের রিপোর্ট বাঁকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ২৮২ জনের করোনা সনাক্ত হয়।
ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন মুঠো ফোনে বলেন, গত কয়েক দিন ধরে জ্বর, গলা ব্যাথা ও সর্দিতে ভুগছেন। পরে তিনি নমুনা দিলে আজ শুক্রবার বিকেলে তার রিপোর্ট পজিটিভ শুনার পর পরেই তিনি হোম কোয়ারান্টাইনে চলে যান। বর্তমানে খুবই অসুস্থ রয়েছেন ।ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সহ সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন