1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদায় ১৫হাজার বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করলেন ইউ এন ও তাহমিনা নীলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা (খুলনা)সংবাদদাতা:

আজ ২৯ জুন সকাল ১১টার দিকে উপজেলার হাড়িখালী পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের উপর বন বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রজাতির (ফলজ, বনজ ও ঔষধি) ১৫ হাজার বৃক্ষের চারা রোপন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। বনবিভাগ সূত্রে জানা গেছে, তেরখাদা উপজেলার হাড়িখালী গাজী বাড়ি সুইস গেট হতে হাড়িখালী মান্দার ফকিরের বাড়ি পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা এস এফ এন টি সি, খুলনা ও সামাজিক বনবিভাগ বাগেরহাট, মোঃ মোহসীন হাওলাদার। বৃক্ষ রোপন অভিযান পরিচালনাকালে এছাড়াও বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙ্গন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকবেলায় বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, গাছের পরিচর্যাও করতে হবে। তিনি বলেন, ছোটো ছোটো উদ্যোগই একদিন সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপন কার্যক্রমে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি, দেশ ও পরিবেশ রক্ষায় সকলকে একটি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহবান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন