1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর বিল থেকে দিনমুজুরের লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর বিল থেকে দিনমুজুরের লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার তিতাসে নিখোঁজের ১০ দিন পর বিলের ডোবা থেকে এক দিনমজুরের মরদেহ পাওয়া গেছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বন্দরামপুর গ্রামের ডোবা থেকে ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। নিহত দিনমজুর হেলাল উদ্দিন (৩৮) ওই গ্রামের দারোগী আলী ছেলে। রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানা পরিদর্শক (তদন্ত) মো.সহিদুল ইসলাম।

তিনি জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এছাড়া হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জায়, গত ১৫ মার্চ নিহত হেলাল মিয়া দিনমজুরের কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দুইদিন পর ১৭ মার্চ দিনমজুরের বাবা তিতাস থাকায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।

নিহতের মা জাহেদা বেগম বলেন, আমার ছেলে সহজ সরল প্রকৃতির ছিল। কারো সাথে তার কোনো বিরোধ নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন