1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোনারগাঁও র‌্যাব-১০ এর অভিযানে বিপুল পরিমান জাল টাকাসহ আটক-১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

সোনারগাঁও র‌্যাব-১০ এর অভিযানে বিপুল পরিমান জাল টাকাসহ আটক-১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার,।।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে বৃহস্পতিবার রাতে বিপুল পরিমান জাল টাকাসহ মো. বাবু(৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার প্রেস রিলিজ দেয়া হয়।

সিপিসি-১, র‌্যাব-১০ এর স্কোয়াট কমান্ডার এএসপি মোঃ শহীদুল হক মুন্সী এর নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বাঘরী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪,৪২,০০০/- (চৌদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ ১। মোঃ বাবু, পিতা- মৃত আব্দুল হাকিম, সাং- রাজারচর, থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জকে আটক করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সাথে জড়িত। আসন্ন কোরবানী ঈদের পশুর হাটকে সামনে রেখে সে সক্রিয় হচ্ছিল।

আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন