1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতির বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আল ইমরান:

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম সূফী মো: আ: সত্তার (রহ:) এর নাতি মাসুম বিল্লা নাজিমের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিং এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ  উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্র-ছাত্রীরা বৃহস্পতিবার (১৪’মে) মাদ্রাসার অধ্যাক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি মাসুম বিল্লা নাজিম ছাত্রীদের ‘কু’ প্রস্তাব দেওয়ার মাধ্যমে বিরক্ত করে আসছেন। মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। তার কথায় রেসপন্স না করায় ক্লাস রুমে গা ঘেঁষে বসে বিভিন্ন ভাবে হেনস্তা করার চেষ্টাও করেন। প্রতিবাদ করলে ছাত্র ছাত্রীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভুক্তভোগী ছাত্র ছাত্রীরা বলেন, ‘আমরা এর যথাযথ বিচার চাই। ওই মাসুম বিল্লা নাজিম প্রতিষ্ঠানে ঢুকে আমাদের হ্যনাস্থ ও নির্যাতন না করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার বাড়িতে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। মাদ্রাসার অধ্যাক্ষের মাধ্যমে জানা জায়, অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমের ‘মা’ অসুস্থ হওয়ায় মাসুম বিল্লা নাজিম মাকে চিকিৎসার জন্য রাজধানীর ঢাকায় নিয়ে গিয়েছেন। মাদ্রাসার অধ্যাক্ষ মো: আ: কাইয়ুম মিয়া বলেন, ‘আমরা ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। মাদ্রাসার আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের সুবাদে অভিযুক্ত মাসুম বিল্লা নাজিমকে সোমবারে মাদ্রাসায় ডাকা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন