1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজৈরে বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাত ৯ টায় মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় রাজৈর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাজৈর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বাজিতপুর, শংকরদী, হোসেনপুর, সাতবাড়িয়া, দুর্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়।
অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ভিন্ন ভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজৈর উপজেলার কোদালিয়া (বাজিতপুর) এলাকার শাজাহান মৃধার ছেলে মুন্না মৃধা (২২), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী এলাকার সিরাজ হাওলাদারের ছেলে তরিকুল হাওলাদার ওরফে তারিক (২৮), রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর এলাকার আজিজুল খালাসীর ছেলে হাবিব খালাসী (২১), একই এলাকার আব্দুর রব শেখের ছেলে রানা শেখ (২১), শংকরদী এলাকার মিন্টু মিয়ার ছেলে রাতুল মিয়া (২৪), দুর্গাবর্দী এলাকার মৃত নুর ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (৫০), সাতবাড়িয়া এলাকার আজিজুল ফকিরের ছেলে রাজা ফকির (৩০), বাসুদেবপুর এলাকার মোসলেম মাতুব্বরের ছেলে সেন্টু মাতুব্বর (৪০), মাদারীপুর সদর উপজেলার চরপুটিয়া এলাকার ফজেল বেপারীর ছেলে সাইফুল ইসলাম ইমন (২৮) এবং শিবচর উপজেলার হাজী সাবের আলী বেপারীকান্দি এলাকার ইসলাম খার ছেলে আবু রায়হান (১৯)। এবং পুলিশ জানায়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন