1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

তেরখাদার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:

আজ ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িখালী টেকনিক্যাল এন্ড বি এম কলেজ গভর্নিং বডির প্রথম সভা ও কলেজের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সুরাইয়া লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত সচিব এর সহ-ধর্মিনী বিশিষ্ট সমাজসেবক সাবিনা আজাদ, সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, শিক্ষক কে এম আলী মাসুম, গভর্নিং বডির সদস্য যথাক্রমে এস এম লিয়াকত আলী ও আবুল কালাম আজাদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক যথাক্রমে সনৎ কুমার বালা, দিলিপ কুমার মন্ডল ও মোঃ মোরাদ হোসেন, প্রভাষক যথাক্রমে অনামিকা রায়, সমিরন অধিকারী, সোহেল রানা, সুবর্ণা রানী সাহা ও তন্ময় ধর, প্রদর্শক মৃধা জাহিদুল ইসলাম, সমাজসেবক শেখ আরিফ হাসান, সহকারী ল্যাব এসিসট্যান্ট সোহেল হোসেন। সভায় এছাড়াও অন্যান্য শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য বর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, একটি জাতিকে উন্নয়নের চরম শেখরে পৌছাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই প্রতিষ্ঠিত হতে পারেনা। বর্তমান বিশ্বে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকাশ অপরিহার্য। তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি হাড়িখালী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের প্রতি গুরুত্বারোপ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন