1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ: কালকিনিতে বসতবাড়ি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ: কালকিনিতে বসতবাড়ি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর):
মাদারীপুরের কালকিনি উপজেলায় এক অসহায় পরিবারের বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরাইকান্দি গ্রামে দখল হওয়া নিজ বসতবাড়িতেই এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তাদের অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী দুই বোন ফুলমতি ও ভানু বেগম জানান, প্রায় ১০ বছর আগে তারা একই এলাকার শহিদুল ও মহব্বতের কাছ থেকে জমিটি ক্রয় করেন। পরবর্তীতে জমিতে বালু ভরাট করে একটি টিনশেড বসতঘর নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন।
তাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগের নেতা কামাল খান জোরপূর্বক তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জমি ও ঘর দখল করে নিয়েছেন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে তাদের জায়গা ছেড়ে দিতে বাধ্য করার চেষ্টা চলছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী রাশেদ বলেন, “অসহায় পরিবারের প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, তা সত্য হলে তারা যেন সঠিক বিচার পায়।”
অভিযুক্ত কামাল খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিযোগটি পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা তাদের নিজস্ব জমি ও বসতভিটা ফিরে পেতে ন্যায়বিচার দাবি করেছেন। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন