1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় মূল হোতা অমল দাস আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় মূল হোতা অমল দাস আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাসকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই তাকে আইনের আওতায় আনায় স্বস্তি ফিরেছে এলাকায়।
জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ চার বছর ধরে তিনি পিত্রালয়ে অবস্থান করছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যায় কৌশলে তাকে ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ডেকে নেয় প্রধান আসামি। পরে সিএনজিতে করে বিভিন্ন স্থানে নিয়ে সারারাত পাশবিক নির্যাতন চালানো হয় তার ওপর। ভোররাতে অচেতন অবস্থায় তাকে একটি খড়ের ঘরে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরদিন সকালে গুরুতর অবস্থায় ভিকটিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র‍্যাব-৯ জানায়, মামলার পরপরই তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকালে সুনামগঞ্জ শহরতলীর মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অমল দাস (৪০)কে গ্রেফতার করা হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার ডুমবন্দ গ্রামের বাসিন্দা।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন