1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, আহত দুই

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ের সদর উপজেলায় আকস্মিক ঝড়ে গাছ ভেঙে ঘরে চাপা পড়ে চাকাতি বালা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এছাড়া, উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকায় ঝড়ের সময় বসত ঘরের উপর পাশের চারতলা নির্মাণাধীন বাসার দেয়াল ধসে ময়নুল ইসলাম (৫০) ও তার স্ত্রী খুকুমনী (৩৮) আহত হয়েছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রথমে বৃষ্টি শুরু হলেও সময় বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সেই সাথে চলতে থাকে প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজের ঘরে একাই অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল সড়কজিগা গাছ উপড়ে বৃদ্ধার ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা চাকাতি বালা মারা যান।
নিহত বৃদ্ধার ছেলে হরেণ চন্দ্র জানান, মা ওই ঘরে একাই ছিলেন। ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে গাছটি পড়ার পর আমরাও ঘর থেকে বের হতে পারিনি। পরে ঝড় থামলে আমরা গিয়ে মাকে মৃত অবস্থায় পাই।
সদর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ আসা এই ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে এই বৃদ্ধার মৃত্যুর পাশাপাশি পাশের ওয়ার্ডে গাছ পড়ে একটি গবাদি পশুও (গরু) মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, শনিবার দুপুরে নিহত চাকাতি বালার বাসায় গিয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা ও চাল সহ শুকনো খাবার প্রদান করেন।
এছাড়া পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে অনেক গাছ পালা, বসতবাড়ি ভেঙে পড়েছে। এতে জেলায় দুপুর একটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ছিল। তবে ঝড়ের সময় শিলাবৃষ্টি হলেও ফসলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন