1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদারসহ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বিএনপি নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় তারা জেলার উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তিনি সকল রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি জেলার জনগণের কল্যাণে নিরপেক্ষ ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন