1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নবীনগরে শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবালদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সরকারি কলেজ মাঠে ২০১ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। জানা যায়, এই নিয়ে তিনজন স্বেচ্ছাসেবি ও প্রচারবিমূখ আবদুর রহমান শাহ পরাণ, আবদুর রব টিটু ও সাবিহা আঞ্জুম নবম (৯ম) বারের মতো ( ১৮ বুধবার ২০২৬ খ্রিষ্টাব্দ) জামা-কাপড় বিতরণ করেছেন।

এছাড়া বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবি হিসেবে রুদ্র, মোস্তফা, জুনাঈদ, রবিন, ইমরান, ও নিরব কাজ করেছেন।

প্রতি বছরের ন্যায় এ বছর ইদ উপলক্ষে ইদের নতুন জামা পেয়ে খুশি শিশু-কিশোররা। উৎফুল্ল ও আনন্দিত শিশুদের কোলাহলে সরকারি কলেজ মাঠটিতে ভরে উঠেছিলো আনন্দের জোয়ারে।

তুলি নামে একটি শিশু জানান, আমি নতুন জামা পেয়ে অনেক খুশি। বড় ভাইয়েরা আমাদেরকে কিনে দিয়েছে।

আবদুর রহমান শাহ পরাণ জানান, আমরা কখনো-ই এ বিষয়ে প্রচার করতে ইচ্ছুক নই, আমাদের সাথে আরো যারা আছেন তারাও চান না এটি প্রচার হউক। আমরা শিশু-কিশোরদের মুখের হাসি আর সুন্দর ইদ উদযাপন দেখতে চাই। তবে আমাদের মতো অন্যরা উৎসাহিত হউক ও লোক দেখানোর কাজের বদলে সত্যিকার অর্থে-ই শিশুদের মুখে হাসি ফোটাক এটা আমরা চাই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন