1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেনাপোল পৌর যুবদল নেতা আসাদের প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগত অর্থ প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বেনাপোল পৌর যুবদল নেতা আসাদের প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগত অর্থ প্রদান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলাম:

যশোরের বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ তার নিজ ওযার্ডে প্রায় ২ শতাধিক গরীব মানুষের মাঝে এ নগদ অর্থ প্রদান করেন।

অসহায় গরীব দু:খী মানুষ ঈদের আগে নগদ এ অর্থ পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় তারা তাদের ঈদ এর চিনি সেমাই তেল ক্রয় এর অর্থ পেয়ে আসাদকে দোয়া করেন।

দিঘিরপাড় ৫ নং ওয়ার্ড এর আলেয়া বেগম বলেন, আমি খুব অসহায় একজন মানুষ। আমি আমার ছেলে মেয়ে নিয়ে খুব মানবেতর জীবন যাপন করি। দিনে যা এখানে ওখানে কাজ করে পাই তাই দিয়ে দিন চলে। এরপর বাড়তি কিছু ক্রয় করার মত সামর্থ্য নেই। আজ আমাদের এই ওয়ার্ড এর বিএনপি নেতা আসাদ নগদ যে অর্থ দিয়েছে তাতে আমাদের বাড়তি খরচ ঈদে চলে যাবে।

চায়না খাতুন বলেন, আমাদের কাজ না থাকায় খুব অসুবিধার মধ্যে আছি। তারপর ঈদ। ছেলে মেয়েদের ঈদের বাড়তি চাহিদার বায়না আছে। তারপর ঈদের চিনি সেমাই তেল ইত্যাদি ক্রয় করার বাড়তি খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজ সে আসাদ ভাইর নিকট থেকে সে বাড়তি খরচ পেয়ে আমি খুশি। আমরা তার মঙ্গল কামনা করি।

যুবদল নেতা আসাদ বলেন, আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চাই আমার বাড়ির পাশে প্রতিবেশীরা যাতে ভাল থাকে তার জন্য কাজ করতে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু আমি করে যাব। সকলে মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করব এটাই আমার প্রত্যাশা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন