1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাল বাজার রোডের আলাউদ্দিনের ডিলারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে ওএমএসের চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে। ৩০ কেজি চালের বদলে দেয়া হচ্ছে ২ থেকে ৩ কেজি কম। নেয়া হচ্ছে অতিরিক্ত ২০ টাকা বেশি। যেখানে নেওয়ার কথা ৪৫০ টাকা সেখানে নিচ্ছেন ৪৭০ টাকা। সাংবাদিক টের পেয়ে ম্যানেজ করার চেষ্টা করেন সংশ্লিষ্ট।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী জানান, একজন নারী প্রতিবাদ করায় তার নাম কেটে দেয়ার ভয় দেখায় ডিলারের লোকজন। এজন্য কেউ কোনো কিছু বলতে রাজি নন। ওএমএস ডিলারে স্বত্তাধিকারি আলাউদ্দিন রাসেল স্থানিয় বিএনপির নেতা হওয়ায় কেউ মুখ খুলতে চান না।

এ বিষয়ে জানতে খাদ্য কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তারা মুঠোফোনে যোগাযোগ করে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানিয় ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মনির হোসেনের সাথে কথা বললে তিনি জানান, অসহায়, দুস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত ন্যাযমূলের চালে কম দেয়ার কোনো সুযোগ নেই। যদি দিয়ে থাকে তাহলে তা অন্যায় করেছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান চাল কম দেয়ার ব্যাপারের তিনি খাদ্য কর্মকর্তার সাথে কথা বলে তদন্তের সাথে ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন