বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে তুলে ধরায় প্রশাসনিক ভাবে হয়রানীর অভিযোগ চেয়ারম্যানের পরিষদ চত্বরে স্থানীয়দের প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা ছাড়া কাজ না করা সহ নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ তোলায় চেয়ার থেকে সরানোর চেষ্টা সহ প্রশাসনিক ভাবে হয়রানী করার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এ সময় নিজের অবস্থার কথা উল্লেখ করে আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থানীয় নারী-পুরুষদের নিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি করেন ইউপি চেয়ারম্যান। প্রতিবাদ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকার ৫ শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে দাবি করেন, তার নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, ঘুষ দাবি নিয়ে কথা বলায় প্রশাসনিক হয়রানির করা হচ্ছে।
চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করে আরো বলেন, অভ্যুত্থানের পর রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও, দায়ের করা এসব মামলায় তাঁর কোন নাম নেই। মামলায় জামিনও হয়েছেন। এর মাঝে পরিষদের দায়িত্ব পালনে স্থানীয় সরকার বিভাগের কোন নিষেধাজ্ঞা নেই। তবে মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় অফিসে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। এরই মাঝে সম্প্রতি তেঁতুলিয়ার ইউএনও সুবিধা নিতে না পেরে ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করে পরিষদের কার্যক্রম থেকে তাকে সরানোর চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন। এ ঘটনা সুষ্ঠি বিচার দাবি করে চেয়ারম্যান আশরাফুল।
চেয়ারম্যান আশরাফুল বলেন, সম্প্রতি পরিষদের ভিজিএফ কার্যক্রমে তার নাম থাকলেও টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও মাইকিংয়ের ক্ষেত্রে তার নাম ব্যবহার না করতে ইউএনও নিষেধ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টিকে তিনি প্রশাসনিক হয়রানির অংশ বলে উল্লেখ করেন।
ইউনিয়ন পরিষদের প্রতিবাদ সমাবেশে কান্নাচোখে আরও বলেন, সম্প্রতি চলমান ইস্যুতে গত দুদিন আগে জেলা প্রশাসক আমাকে মৌখিকভাবে সোমবার পর্যন্ত পরিষদের কার্যক্রম করতে নিষেধ করেছেন। তাই জেলা প্রশাসকের কথার সম্মান রেখে কথা রেখে আমি পরিশোধের কার্যক্রম পরিচালনা করছি না। এর মাঝেও তেঁতুলিয়ার ইউএনও আমার বিরুদ্ধে ইউপি সদস্যদের দিয়ে অসৌজন্যমূলক আচরণ ও নানা ধরনের অপেশাদার কাজ করাচ্ছে। অভিযোগ করেন, আজকের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণে আসা স্থানীয়দের অনেককে বাঁধা দেয়া হয়েছে। রাস্তা থেকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল।
এছাড়া চেয়ারম্যানের দাবি, ইউনিয়ন পরিষদে ঢুকতেই ইউপি সদস্য অপেশাদার আচরণ করেন। এক ইউপি সদস্য এক নারীর কার্ড আটকে দুই মাসের চাল উত্তোলন করেন। পরে আমি তা ফেরত নিয়ে দেই। তবে আগামী সোমবার পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের মৌখিক নির্দেশে আমি পরিষদে এসেও অফিস করিনি। তবে দ্রুতই আমি অফিস করতে পারবো বলে আশা করি। এসময় ইউপি চেয়ারম্যান উপস্থিত স্থানীয় মানুষজনকে উদ্দ্যোশে বলেন আপনারা আমাকে চান নাকি চান না। এসময় সবাই চাই বলে হাত উচিয়ে চিৎকার করে জানান।
চেয়ারম্যান বলেন, আমি আপনাদের সেবায় এ্যাম্বুলেন্স এনেছি দুইটা। পরিষদের সিসি ক্যামেরা সহ পরিষদের গেট, গোল ঘরেের উন্নয়ন কাজ করেছি। আপনাদের ভোটে নির্বাচিত আমি আপনারা আমার পাশে থাকবে। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে স্থানীয় বৃদ্ধ নারী ও পুরুষেরা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি মুছে দেন।
স্থানীয় মানুষজন জানান, চেয়ারম্যান অনেক ভালো লোক। তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমরা সব সময় ভালো সুযোগ সুবিধা পাই যা আগে পেতাম না। অথচ আমাদের চেয়ারম্যানকে নিয়ে যা শুরু করেছে তার প্রতিবাদ জানাই আমরা। প্রয়োজনে আমরা রাস্তায় নামবো।
এদিকে টাকা লেনদেনের ভিডিও নিয়ে পিআইও অফিসের কর্মচারী জহিরুল ইসলাম বলেন, টাকার যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যেম ছড়িয়ে দেয়া হয়েছে সেটি প্রায় নয় মাস আগের। প্রকল্পের কাজের বাবদ পাওনা টাকা নেয়া হয়েছে, সেখানে আমার সাথে আরও কাজের লোক ছিলো, কিন্ত তাদের ভিডিও বাদ দেয়া হয়েছে। চেয়ারম্যান তার বাড়ি সিসিটিভিতে ভিডিও ধারণ করে এটিকে ভিন্নভাবে ব্যাখা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরে সেটিকে নতুন করে প্রচার করা হচ্ছে ঘুষ হিসেবে।
তবে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করে প্রকল্পের টাকা তুলে নেয়া সহ নানা অনিয়মের অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা সব তদন্ত করে দেখছি। তিনি যেসব কথা বলছেন তার কোন ভিত্তি নেই। আমাদের কাছে সব কিছুর প্রমাণ আছে। তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE