1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে ৬শোপরিবারকে ঈদ উপহার শাড়ী, থ্রি পিস, লুঙ্গি বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

‎মাদারীপুরে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে ৬শোপরিবারকে ঈদ উপহার শাড়ী, থ্রি পিস, লুঙ্গি বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধি:

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে ইতালি প্রবাসী উজ্জ্বল বেপারীর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী-কাপড়, থ্রি পিস, লুঙ্গি বিতরণ করা হয়েছে।

‎রবিবার সকালে পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে প্রবাসী উজ্জ্বল বেপারীর পক্ষ থেকে তার পিতা আব্দুল কাদের বেপারী প্রায় ৬শতাধিক গরিব ও অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বিতরণ করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ বেপারী, হান্নান বেপারী, নুরুল হক বেপারী,আছমত বেপারী, সুলতান বেপারী,সরোয়ার বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এলাকাবাসী জানান, প্রতি বছরের মতো এবারও প্রবাসী উজ্জ্বল বেপারী ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এমন মানবিক উদ্যোগে খুশি উপকারভোগীরা।

‎প্রবাসী উজ্জ্বল বেপারীর পিতা কাদের বেপারী বলেন, “আমার ছেলে প্রবাসে থাকলেও গ্রামের অসহায় মানুষের কথা সব সময় চিন্তা করে। সেই চিন্তা থেকেই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে এই উপহার বিতরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন