1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় খোলা বাজারে বিএনপি নেতার ইফতারী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

তেরখাদায় খোলা বাজারে বিএনপি নেতার ইফতারী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ফেরদৌস মোল্যার ব্যক্তিগত উদ্যোগে কাটেঙ্গা বাজারে হাট চলাকালীন সময়ে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের সৌজন্যে এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতারী বিতরণ করা হয়। ফেরদৌস মোল্যা নিজ হাতে হাট/বাজারে আগত শত শত জনসাধারণের মাঝে ইফতারী বিতরণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা ফেরদৌস মোল্যা বলেন, খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য, মানবতার মূর্ত প্রতীক এসকে আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে খুলনা-০৪ আসন তথা রূপসা- তেরখাদা- দিঘলিয়া উপজেলার প্রতিনিধিত্ব করছেন এবং জনগণের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছেন এ লক্ষ্যে এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আজকের এই ইফতারী বিতরণের আয়োজন করা হয়েছে। বাজারে আগত জনসাধারণ বলেন, তেরখাদা সদরের ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজারে শত শত মানুষের মাঝে এ আয়োজন করায় জনমনে স্বস্তি ফিরেছে। বিএনপি নেতা ফেরদৌস মোল্যা সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলালের জন্য জনসাধারণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন