1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী, দোয়া ও ইফতার অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে সাবেক সাংসদের ৯ম মৃত্যুবার্ষিকী, দোয়া ও ইফতার অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের ৯ম মৃত্যু বাষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া -০৫, নবীনগরের ৪ বারের সংসদ সদস্য ছিলেন।

বুধবার (১১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আউটডোর মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ব্যানারে এটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র সন্তান, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারি কাজী মো. নাজমুল হোসেন তাপস ও প্রধান মেহমান আমজাদ হোসেন আশরাফী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মাইনু উদ্দিন মাইনু, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু তাহের, সাবেক পৌর কাউন্সিলার মো. আবু সাইদ, পৌর যুব দল নেতা আলী আলী আজ্জম, জেলা বিএনপি’র সাবেক সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রুবেল, সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও দেশের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় দোয়া ও নির্বাচন পরবর্তী উপজেলার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা শেষে সুন্দর নবীনগরের প্রত্যাশায় বক্তব্য প্রদান করেন কাজী মো. নাজমুল হোসেন তাপস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন