বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

দেশের বাজারে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম২১

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সম্প্রতি দেশের বাজারে নতুন বাজেট স্মার্টফোন গ্যালাক্সি এম২১ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ । স্যামসাং গ্যালাক্সি এম২০ এর ধারাবাহিকতায় ব্র্যান্ডটি দেশজুড়ে স্যামসাং গ্যালাক্সি এম২১ উন্মোচন করে। ফোনটিতে রয়েছে সুবিশাল ৬০০০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং থেকে নতুন স্মার্টফোনটিকে বলা হচ্ছে ওয়াটামনস্টার।

দু’টি সংস্করণে স্মার্টফোনটি উন্মোচন করেছে স্যামসাং। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২০,৯৯৯ টাকা।

 

গত ২৭ জুন গ্যালাক্সি এম২১ এর ৬ জিবি রম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি উন্মোচন করে স্যামসাং এবং উন্মোচনের মাত্র ১০ মিনিটের মধ্যেই এ সংস্করণটির সবগুলো ডিভাইস বিক্রি শেষ হয়ে যায়।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন,সাশ্রয়ী দাম এবং উদ্ভাবনী ফিচার ও স্পেসিফেকেশনের কারণে গত বছর এম সিরিজ উন্মোচনের পর থেকেই আমাদের মূল্যবান গ্রাহক, বিশেষত তরুণ মিলেনিয়ালদের মন জয় করে নেয় এই সিরিজের ফোনগুলো। গ্রাহকদের জীবনের মানোন্নয়নে পণ্য তৈরিতে এবং উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে স্যামসাং এর প্রতিশ্রুতিরই প্রমাণ গ্যালাক্সি এম সিরিজের ব্যাপক জনপ্রিয়তা। আমাদের প্রতিশ্রুতির সাথে সঙ্গতি রেখেই দেশের বাজারে শক্তিশালী ব্যাটারির সাথে নানা স্পেসিফিকেশনের গ্যালাক্সি এম২১ উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত।

সারাদিন-রাত স্বাচ্ছন্দ্যে ফোন ব্যবহারে গ্যালাক্সি এম২১ এ রয়েছে সুবিশাল-শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাধারণ চার্জারের তুলনায় ৩ গুণ দ্রুত চার্জ নিশ্চিত করবে টাইপ সি চার্জিং ফিচার। এজন্য, ফোনটির সাথে থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার।

স্যামসাং গ্যালাক্সি এম২১ এ রয়েছে উজ্জ্বল ও আকর্ষণীয় ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড এফইচডি+ ডিসপ্লে, যা নিশ্চিত করবে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা। সকল ধরণের লাইটিংয়ে চমৎকার ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর ৪৮ মেগা পিক্সেলের মূল ক্যামেরায় রয়েছে এফ২.০ অ্যাপারচার। এর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ১২৩ ডিগ্রি ফিল্ড অব ভিউ, ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীকে সাধারণ চোখে দেখার মতো ক্যামেরার ভিউইং অভিজ্ঞতা দিবে।

স্মার্টফোনটির ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা চমৎকার লাইভ ফোকাস শটের মাধ্যমে ছবিতে ব্যাকগ্রাউন্ড ও সাবজেক্ট আলাদা করে তুলে ধরার মাধ্যমে চমৎকার মোবাইল ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্যালাক্সি এম২১ এর ২০ মেগাপিক্সেলের সামনের ক্যামেরার সাথে ইন-বিল্ট ফিল্টার এবং ভিন্ন ভিন্ন ক্যামেরা মোডের মাধ্যমে ব্যবহারকারী চমৎকার সেলফি তুলতে পারবে। ডিভাইসটি রয়েছে এক্সিনোজ ৯৬১১ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীকে দিবে চমৎকার নেটওয়ার্ক স্পিড, পাশাপাশি মাল্টিটাস্কিং করার সুযোগ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই ২.০।

স্যামসাং এর অফিশিয়াল সকল প্ল্যাটফর্মে ফোনটি মিডনাইট ব্লু ও র‌্যাভেন ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE