1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এমপি খোকনের ইফতার ও দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কালকিনিতে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এমপি খোকনের ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান হাকিম:

মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল ইফতার ও দোয়া মাহফিল। কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে স্থানীয় সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১০ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিকেল থেকেই কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। ইফতারের সময় হওয়ার আগেই পুরো কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল জনসমাগমকে ঘিরে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। আগত সবার জন্য সুশৃঙ্খলভাবে ইফতার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

ইফতারের পূর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কালকিনিতে এত বড় ইফতার আয়োজন খুব কমই দেখা গেছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতার শেষে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন