1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাসারে সড়ক উন্নয়ন প্রকল্প ও কালকিনিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

ডাসারে সড়ক উন্নয়ন প্রকল্প ও কালকিনিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কালকিনি (মাদারীপুর):

মাদারীপুরের ডাসার উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কালকিনিতে একটি স্কুল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে ডাসার চৌরাস্তায় তিনি এ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি কালকিনি পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, “ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার কালকিনি ভূরঘাটা এনএইচডব্লিউ থেকে কোটালীপাড়া আরঅ্যান্ডএইচ সড়ক ভায়া শশিকর জিসি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৬৫২ মিটার সড়ক উন্নয়ন এবং ২৫ মিটার চেইনেজে একটি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাদারীপুর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কালকিনি ও ডাসারসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন