1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উকালতি আর উন্নত জীবন ছেড়ে আলখেল্লা-জটায় ফকিরের বেশে ঘুরছে মহসিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

উকালতি আর উন্নত জীবন ছেড়ে আলখেল্লা-জটায় ফকিরের বেশে ঘুরছে মহসিন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাল কাপড়ের পোশাক আর মাথায় জটা নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মো. মহসিন। উচ্চতর পড়াশোনা শেষে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর নবারুন একাডেমি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উকালতি করতেন তিনি। গত কয়েক বছর আগে হঠাৎ বদলে গিয়ে হাজির হন একজন অ্যাধ্যাত্বিক সাধুর রুপে। খুব কাছের মানুষ ছাড়া উনাকে দেখে কেউ বুঝতে-ই পারবেন না তিনি মাত্র কয়েক বছর আগেও ছিলেন আট-দশজন সাধারণ মানুষের মতো একজন। উন্নত ও সংসারী জীবন ছেড়ে হয়ে উঠেছেন একজন ফকির!মাজারে কিংবা কারো কাছ থেকে যা পান তা দিয়ে-ই চলছে তার জীবন।

মাজারে-মাজারে ঘুরে বেড়ানো এই লোকটির ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে। কেউ তার এই নতুন জীবনকে সাধুবাদ জানালেও আবার কেউ কেউ তুলছেন এর পিছনের রহস্যের কথা! অথচ নিরবে-হাজারো মানুষের মাঝে মো. মহসিন নিজের অতীত পরিচয় লুকিয়ে চলছেন নিজের মতন।

উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের মো. মহসিন এখন পুরোদুস্তর সাধু। কথা কম বলেন, স্থির ও বিজ্ঞ পন্ডিতের মতো নিরবে চলেছেন এই মানুষটি। তেমন সঙ্গ-সাথীও দেখা মেলে না তার সাথে। কোনো রকমের অতি ভক্তি কিংবা সবজান্তা ভাবও নেই উনার মধ্যে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন