1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঐশ্বরিয়া এবং আরাধ্যাও করোনায় আক্রান্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

ঐশ্বরিয়া এবং আরাধ্যাও করোনায় আক্রান্ত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত। বচ্চন পরিবারে ফের দুঃসংবাদ। প্রথমে ঐশ্বরিয়ার ও তার মেয়ে আরাধ্যার করোনা নেগেটিভ এলেও পরবর্তীতে রোববার (১২ জুলাই) দুপুরে তাদের করোনা পজিটিভ এসেছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, দ্বিতীয় রিপোর্টেও তার করোনা পজিটিভই এসেছে।

গত শনিবার অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ আসার পরই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জানা গিয়েছিল, অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন ও নাতনি আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রোববার রিপোর্টে ঐশ্বর্য-আরাধ্যাও পজিটিভ হলেন।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়, শনিবার ঐশ্বরিয়া-আরাধ্যার যে টেস্ট করা হয়েছিল র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ আরটিপিসিআর টেস্ট রিপোর্টেই করোনা পজিটিভ আসে তাদের।

এর আগে অমিতাভ ও অভিষেকের রিপোর্ট পজিটিভ আসার পরই ঐশ্বর্য ও আরাধ্যাকে আইসোলশনে থাকতে বলা হয় এবং অমিতাভের বাংলো জলসা-সহ তিনটি বাংলোই এদিন জীবাণুমুক্ত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন