1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে সম্ভাব্য মেয়র পদ প্রার্থীদের নিয়ে চলছে ফেসবুকে প্রচারণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে সম্ভাব্য মেয়র পদ প্রার্থীদের নিয়ে চলছে ফেসবুকে প্রচারণা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় সংসদ সদস্য নির্বাচন শেষ না হতে-ই আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র পদ প্রার্থী নিয়ে আলোচনা তুঙ্গে। নবীনগর পৌর এলাকার চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শুরু হয়েছে পছন্দের মেয়র প্রার্থীদের নিয়ে প্রচারণা।

একাধিক সম্ভাব্য মেয়র পদ প্রার্থী ও তার অনুসারিদের সাথে কথা বলে জানা গেছে, তারা প্রত্যেকে-ই নিজেদের নিয়ে ও তাদের প্রার্থীদের নিয়ে আশাবাদী। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইট ও নবীনগর পৌর এলাকায় সাধারণ মানুষের সাথে গণ সংযোগ ও সম্ভাব্য প্রার্থীতার ব্যাপারে অবগত করছেন।

এ বারের নির্বাচনে আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের অনেকে-ই গত বারের তুলনায় প্রার্থীতা থেকে পিছিয়ে থাকার সুবাধে বিএনপি ও ইসলামি দলগুলোর একাধিক প্রার্থীর মাঝে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে আলোচনায় রয়েছেন যারা, তারা হলেন – প্রাক্তন পৌর প্রশাসক ও বিএনপি নেতা মো. মলাই মিয়া, বিএনপি নেতা মো. মাসুদ রানা, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন, স্থানিয় সমাজ সেবক ছানাউল্লাহ, জামায়েত ইসলামির শেখ মকবুল হোসেন, পৌর কৃষক দল নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা ফারুক আহমেদ, সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন, আওয়ামী নেতা বশির সরকার, সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার আব্দুল্লা আল মামুন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন