1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বন্ধ চা কারখানা চালুর দাবিতে পঞ্চগড়ে ক্ষুদ্র চা-চাষী ও শ্রমিকদের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বন্ধ চা কারখানা চালুর দাবিতে পঞ্চগড়ে ক্ষুদ্র চা-চাষী ও শ্রমিকদের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড়:
বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বন্ধ করে দেয়া উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা অবিলম্বে পুণরায় চালু করে হাজারো ক্ষুদ্র চাষী ও শ্রমিকদের মূখে হাসি ফুটানোর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষীরা।
আজ বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) বিকেলে চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ক্ষুদ্র চা চাষীরা বলেন গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি সবুজ চা-পাতা ক্রয় কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় চাষীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। চাষীদের দাবী অতিসত্তর চা কারখানাটি খুলে দিলে ক্ষুদ্র চা চাষী ও শ্রমিকরা উপকৃত হবেন। কারখানাটি বন্ধ থাকায় বাধ্য হয়ে অন্যত্র চা-পাতা বিক্রি করতে গিয়ে নানা ধরনের হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এতে উত্তরবঙ্গের চা-খাত, বিশেষ করে পঞ্চগড় জেলার ক্ষুদ্র চা-চাষীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
একই সাথে ক্ষুদ্র চা-চাষীরা বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন।
এসময়,ক্ষুদ্র চা চাষীদের পক্ষে মো,রফিকুল ইসলাম,আবু হানিফ,সোহেল রানাসহ পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন