1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে উচ্চ জলধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কাশিয়ানীতে উচ্চ জলধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আল ইমরান:

গোপালগঞ্জের কাশিয়ানীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ১০০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পুর্ণ উচ্চ জলধারা নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (২৬’ফেব্রুয়ারি) উপজেলাধীন তারাইল, হরিদাসপুর ও নড়াইল এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই উদ্বোধন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনগণের মৌলিক অধিকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের পানি সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ধাপে ধাপে গোপালগঞ্জ-১ আসনের অন্যান্য এলাকায়ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। উন্নয়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগীতা কামনাও করেন তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সম্পুর্ণ করে এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন