1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

নবীনগরে চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর চর থেকে সাবেক মেম্বার আমির হোসেনের মরদেহ উদ্বার করেছেন নবীনগর থানা পুলিশ।

স্থানিয় পুলিশ ও স্বজনদের দেয়া তথ্য মতে জানা যায়, মৃত আমির হোসেন নবীনগর উপজেলার পাশবর্তী জেলা নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি বকুল মিয়ার সন্তান।

আরো জানা যায়, গতকাল রাতে মৃত আমির হোসেন বাঁশগাড়ি ইউনিয়নের চরমধুয়া গ্রামে শ্বশুর বাড়িতে নৌকা যোগে বেড়াতে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়েছিলো। পরে অর্ধমৃত অবস্থায় তাকে নবীনগরের মেঘনা নদীর চর থেকে উদ্দার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পএলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালে আনা হলে ডাক্তাররা তাকে মৃত বলে জানান। বর্তমানে তার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন