1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজে মক্কার ৩ স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

হজে মক্কার ৩ স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৯০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলতি বছর হজে গিয়ে মক্কার তিনটি পবিত্র স্থান মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞা অমান্য করলে বাংলাদেশি মুদ্রায় সোয়া ২ লাখ টাকার মতো জরিমানা গুনতে হবে। নভেল করোনাভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশেষ অনুমতি নিয়ে যাওয়ার সুযোগ থোকছে।

 

আরব নিউজ জানিয়েছে, আগামী ১৮ জুলাই থেকে জিলহজের ১২ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

আরাফাত ময়দান মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই ময়দানে অবস্থিত মসজিদটির নাম মসজিদে নামিরাহ। এই মসজিদের জামাতে অংশগ্রহণকারী হাজিরা জোহরের ওয়াক্তে এক আজান ও দুই ইকামতের সঙ্গে একই সময়ে পরপর জোহর ও আসরের নামাজ আদায় করে থাকেন। পরবর্তী কাজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেওয়া।

দ্বিতীয়বার নিষেধাজ্ঞা অমান্য করে তিনটি স্থানে ঢুকে পড়লে জরিমানা দ্বিগুণ করা হবে। হজের মৌসুমে সব দেশের নাগরিককে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন