1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেনাপোলে ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠ রক্ষায় সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

বেনাপোলে ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠ রক্ষায় সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল সংবাদদাতা:

ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহ ময়দানে রূপান্তরের উদ্যোগ বন্ধের দাবিতে বেনাপোল বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং বেনাপোল ক্রীড়া সংস্থা (NKS)। বক্তারা বলেন, এই বলফিল্ড মাঠ বেনাপোলের ক্রীড়া ঐতিহ্যের প্রাণকেন্দ্র। বহু বছর ধরে এখানে খেলাধুলা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠটি রক্ষা করা সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রাহানুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান আরিফ।

এছাড়াও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, মাঠের ঐতিহ্য ও ক্রীড়া কার্যক্রম অক্ষুণ্ণ রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। একই সাথে তারা বিকল্প স্থানে ঈদগাহ নির্মাণের প্রস্তাব দেন।
সংবাদ সম্মেলন শেষে মাঠ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৷

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন