1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে মাদকের বিস্তার রোধ, চুরি ও জনসচেতনতায় গ্রামবাসীর মিটিং - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

নবীনগরে মাদকের বিস্তার রোধ, চুরি ও জনসচেতনতায় গ্রামবাসীর মিটিং

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুর দক্ষিন পাড়া রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতায় গ্রামবাসীর উদ্যোগে মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ( ২২ ফেব্রুআরি ২০২৬ খ্রিষ্টাব্দ) অভিনব কায়দায় মাদক বিক্রি ও সেবনের আস্তানা গুড়িয়ে দিয়েছিলো স্থানিয় এলাকাবাসী। এলাকায় মাদকের এমন আস্তানা দেখে হতভম্ব গ্রামবাসী মাদকের বিস্তার রোধ, চুরি ও জনসচেতনতায় সোচ্চার হয়ে উঠে। এর-ই ধারাবাহিকতায় সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খানের সভাপতিত্বে, সাবেক প্যানেল মেয়র কবির হোসেন কমিশনারের আহ্বানে ও মুকসুদ আলী খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সদস্য আওয়াল সরকার (সৌদি আরব প্রবাসী), যুবদল নেতা সৈয়দ নাহিদুজ্জামান নাহিদ, যুবদল নেতা আগের সরকার, যুবদল নেতা মকবুল খন্দকার, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সুমন খন্দকার, পৌর কাউন্সিলর পদপ্রার্থী জয়নাল হক, , কাউন্সিলর দাউদ আলম শ্যামলসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত গ্রামবাসী মাদকের ভয়াবহতা রোধে করনীয়, সচেতনতা বৃদ্ধি ও চুরি রোধে পদক্ষেপ নেয়ার দাবি জানানোর পাশাপাশি সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার কথা জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন