1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গিবাড়ীতে সরকারি খাল ও সওজ এর জায়গা দখল করে ভবন নির্মাণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টঙ্গিবাড়ীতে সরকারি খাল ও সওজ এর জায়গা দখল করে ভবন নির্মাণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সরকারী খাল এবং সড়ক ও জনপদ (সওজ) এর জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি সড়কের পাশে ১ নং খাস খতিয়ানের জমিতে অনুমোদন ছাড়াই স্থাপনা নির্মাণ করা হচ্ছে। খোজ নিয়ে জানাযায়,টঙ্গিবাড়ী উপজেলার রংমেহেরে অবস্থিত বিক্রমপুর টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রী কলেজের অপরপাশে সরকারী খালে এর অধিভুক্ত জমি দীর্ঘদিন ধরে সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা আমির মাঝির ছেলে বাক্কার মাঝি ও ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টুক্কু শেখ এর ছেলে জাহাঙ্গীর শেখ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। এতে করে ভবিষ্যতে সড়ক প্রশস্তকরণ বা উন্নয়ন কাজে জটিলতা দেখা দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, সরকারি জমি দখল করে ভবন করা হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত উচ্ছেদ অভিযান প্রয়োজন। এ বিষয়ে আওয়ামীল নেতা টুক্কু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ জানান আওয়ামী লীগের আমলে প্রায় ৩ বছর আগে অনুমতি নিয়েছিলাম। এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ জানান আমি বিষয়টি খোজ নিয়ে ব্যবস্থা নিবো।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসেন সাকিব বলেন, লোক পাঠিয়ে খোজ নিচ্ছি। যদি সওজ এর জমিতে স্থাপনা নির্মাণ করে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক, যাতে জনস্বার্থে সড়ক উন্নয়ন কাজ নির্বিঘেœ বাস্তবায়ন করা যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন