1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরীয়তপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষে বাড়িঘরে অগ্নি সংযোগের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

শরীয়তপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষে বাড়িঘরে অগ্নি সংযোগের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 ফিরোজ খান, শরীয়তপুর সংবাদদাতা।।

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামে ফিরোজ কাজী নামে এক ব্যক্তির বাড়িঘরে প্রতিপক্ষ অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নাসির কাজী পালং থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের উত্তর ভাষানচর গ্রামের মৃত নাসির কাজীর ছেলে ফিরোজ কাজীর সাথে একই গ্রামের জিয়া কাজী, লোকমান কাজী, আক্তার কাজী ও বসির উদ্দিন কাজীর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এদিকে ২০ মার্চ রাতে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে ফিরোজ কাজী। ওইদিন দিবাগত রাত অর্থাৎ ২১ তারিখ রাত ১২ টা ৪০ মিনিটে রাতে মানুষের শব্দে ঘুম ভেঙে দেখে প্রতিপক্ষরা তার ঘরের টিনে কেরাসিন ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দেয়। ফিরোজ কাজীর চিৎকারে প্রতিবেশীরা আগুন নিভাতে চলে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। এতে ফিরোজ কাজীর ঘরে আসবাবপত্র, তিনটি ছাগল ও একটি গরু পুড়ে যায়। এতে ফিরোজ কাজীর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি। এ ব্যাপারে ফিরোজ কাজী বাদী হয়ে পালং থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ফিরোজ কাজী বলেন, আমাদের ঘুমন্ত অবস্থায় মেরে ফেলার উদ্দেশ্যে জিয়া কাজী গংরা আমাদের বাড়ি-ঘরে আগুন দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই। অন্যদিকে, অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন