1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

তেরখাদায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আজ ২২ ফেব্রুয়ারি বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বী উপজেলা সদরের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণে রাখা এবং খাবার অনুপযোগী খাদ্য সামগ্রী বিক্রয় রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। তিনি এদিনে কাটেঙ্গা বাজার, তেরখাদা বাজার ও জয়সেনা বাজারের বিভিন্ন তরি-তরকারির দোকান, মাংসের দোকান, মুদি দোকান, ফলের দোকান ও গো খাদ্যের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। তিনি, পবিত্র রমজানে পচাবাঁশি ইফতার সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানের সম্মুখভাগে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এ. বি.এম সারোয়ার রাব্বী বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে বিকিকিনি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এ. বি. এম. সারোয়ার রাব্বীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অমিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ শিকদার, সেনেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা ও পুলিশের এস আই রথিন্দ্রনাথ পোদ্দার সহ পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। এদিনে তিনি এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন