1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে মেঘনায় ড্রেজিংয়ে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর বাধাঁ, গুলিতে আহত অর্ধশত! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নবীনগরে মেঘনায় ড্রেজিংয়ে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর বাধাঁ, গুলিতে আহত অর্ধশত!

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে দীর্ঘ দিন ধরে ড্রেজিংয়ের কারনে ভাঙ্গনের কবলে নিঃস্ব হওয়া ভুক্তভোগি ও স্থানিয়রা বালুমহালে বাধাঁ দিলে মহালের সাথে জড়িতদের গুলিতে আহত হয়েছেন অর্ধ শত। এতে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, রবিবরা সকাল (২২ ফেব্রুআরি ২০২৬ খ্রিষ্টাব্দ) আনুমানিক ০৯ টার দিকে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং চরে এ ঘটনাটি ঘটে। স্থানিয়রা বালু মহালে বাধাঁ দিলে মহালের লোকজন স্পিড করে এসে স্থানিয়দের উপর এলোপাতারি গুলি বর্ষণ করে। এ সময় গুরুতর আহতদের নৌ পথে স্থানিয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে এনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আশংকাজনকদের অন্যত্র রেফার করা হয়েছে। গুরুতর আহতরা হলেন রুপ মিয়া, ইব্রাহিম, ছেলে নুরুন্নবী, জসিম, সিয়াম, আলী হোসেন, শাখাওয়াত হোসেন।

আরো জানা যায়, মেসার্স সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে ড্রেজিংয়ের কথা থাকলে কয়েক বছর যাবৎ গ্রামের চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে বিলিনের পথে মেঘনার তীরবর্তী চরলাপাং, চিত্রী, দড়িলাপাং, নরসিংহপুর, নবীপুর, শান্তিপুর, মির্জাচরসহ একাধিক গ্রাম।

ঘটনার খবর স্থানিয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যেই কয়েকজনের নাম পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদ্য নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, বালু মহলের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্থানিয় প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন