1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদার বাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

তেরখাদার বাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রহিমা খাতুন,তেরখাদা সংবাদদাতাঃ

আজ ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্বাভবিক রাখতে এবং মূল্য তালিকা ক্রেতাদের চোখের সামনে রাখার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি দোকানীদের জানিয়ে দেন। বাজার মনিটরিং কালে উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এ দিনে ব্যবসায়ীদের নিয়মের মধ্য থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার জন্য সতর্ক করেন এবং সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, অতিরিক্ত কৃষি অফিসার নুুসরাত জাহান, সেনেটারি ইন্সপেক্টর জুয়েল রানা ও পুলিশের এস আই মেহেদী হাসানসহ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন