1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশিয়ানী প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্যর শুভেচ্ছা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশিয়ানী প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্যর শুভেচ্ছা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশিয়ানী প্রেসক্লাব, গোপালগঞ্জ এর কার্যনির্বাহী সদস্য ইমরান শেখ(আল ইমরান) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছায় বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে পারি, এই প্রত্যাশাই আমাদের কাম্য।

দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান; আসুন, আমরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং রমজানের পবিত্রতা বজায় রাখি।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা নামাজ ও দোয়া কবুল করুন হে আল্লাহ এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আসুক।

কাশিয়ানী প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।
রমজান মোবারক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন