1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে এমপি জাহান্দার আলী জাহানকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

মাদারীপুরে এমপি জাহান্দার আলী জাহানকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি:
জাহান্দার আলী জাহান-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে মাদারীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি। বুধবার দুপুরে শহরের চৌরাস্তার এমপি নিজ বাড়ির নিজস্ব দলীয় কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, “আমি মাদারীপুরকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদারীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো, যাতে স্থানীয় জনগণ উন্নত চিকিৎসাসেবা পায় এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ লাভ করে।”
এসময় মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম ফরাজী ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বোরহানুস সুলতান, সহ-সভাপতি বেলাল খান খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক মো: আরিফুর রহমান, কোষাধ্যক্ষ এহসান আজগরসহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আজাহার হোসেন, আজমল হুদা ঢালি, গোলাম আযম ইরাদ, এস এম তানভীর হোসেন ।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন