1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সদর-৫ আসন ওয়ারেছ আলী মামুনকে মন্ত্রীত্বে রাখার দাবি জেলাবাসীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুর সদর-৫ আসন ওয়ারেছ আলী মামুনকে মন্ত্রীত্বে রাখার দাবি জেলাবাসীর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা: 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির টানা চার বারের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর-৫ (সদর) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করে তিনি জামালপুর জেলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছেন। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে জামালপুরের জনমানুষের আস্থার প্রতীক হিসেবে উঠে আসা এই মানবিক নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জেলাবাসী তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায়।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জামালপুরে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর হয়ে ওঠেছে পুরো জনপদ। অনেকেই এ বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন।

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ক্ষণজন্মা পুরুষ হিসেবে পরিচিত এডভোকেট ওয়ারেছ আলী মামুনের রাজনৈতিক জীবন সংগ্রাম মুখর। প্রতিকূল সময়ে হামলা, মামলা ও নির্যাতনের মুখেও তিনি দলকে সুসংগঠিত রাখতে অটল ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানবিক গুণাবলিই তাকে অনন্য করে তুলেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও দুঃসময়ের মধ্যেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা আজকের এই বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন দীর্ঘ সতেরো বছর নিজের নির্বাচনী এলাকা কিংবা জেলার গন্ডিতে সীমাবদ্ধ থাকেননি। দলের দুঃসময়ে তিনি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন-সংগ্রামসহ দলের পুনঃগঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।

 

সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যকর নানামূখী উদ্যোগ নেবেন এবং বিশেষ করে তরুণ সমাজ উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা জামালপুরবাসীর।

জেলার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা ওয়ারেছ আলী মামুনকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, বৃহত্তর পরিসরে দায়িত্ব পেলে তিনি জামালপুরসহ পুরো অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন।

সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় গড়া এডভোকেট ওয়ারেছ আলী মামুনের এই বিজয় তাই কেবল একটি নির্বাচনী সাফল্য নয়; এটি এক নেতার প্রতি জনতার গভীর আস্থা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবির ইঙ্গিত বহন করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন